শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরের কোনাবাড়ীতে চাঞ্চল্যকর ক্লুলেস ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ জন

logoরনি আহম্মদরবিবার, ১১ জুলাই ২০২১, রাত ৯:১৬ সময় 0278
গাজীপুরের কোনাবাড়ীতে চাঞ্চল্যকর ক্লুলেস ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ জন

গাজীপুরের কোনাবাড়ীতে চাঞ্চল্যকর ক্লুলেস ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ জন

রনি আহম্মদ:
গত ৭ জুলাই রাত্র অনুমান ২০.২০ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন বাঘিয়ার চর জনৈক আবুল কালাম আজাদ এর পরিত্যাক্ত ইট ভাটার পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে ০২ জন ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। কোনাবাড়ী থানা পুলিশ উক্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এমতাবস্থায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে কোনাবাড়ী থানার মামলা নং-০৮, তারিখ-০৮/০৭/২০২১ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। 
 মামলা রুজু হওয়ার পর জনাব জাকির হাসান,উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মহোদয়ের তত্বাবধানে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়েল ইন্টিলিজেন্স এর সহায়তায় অপরাধ উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) জনাব সুভাশীষ ধর এর অংশগ্রহনে কোনাবাড়ী থানার একাধিক টিম কোনাবাড়ী থানা এলাকা, কালিয়াকৈর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ  সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় সন্দিগ্ধ হিসাবে আসামী ১। মোঃ শৈকত সরকার (২৪), পিতা-মোঃ সাইদুল সরকার, মাতা-মোসাঃ পারভীন খাতুন, সাং-শৈলমারী, থানা-ধুনট, জেলা-বগুড়া, এ/পি সাং-খোকন এর বাড়ীর ভাড়াটিয়া ডাইংকিনি চন্দ্রা মোড়, নাগরার ডাল, ইয়াছিন হোটেল, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। রাসেল প্রধান (২৫), পিতা-মুনসুর আলী, মাতা-রাহেলা বেগম, সাং-কিসমত দূর্গাপুর মধ্যপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাদ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রাসেল বর্নিত হত্যা কান্ডের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সনাক্ত মতে নিহতের পরিচয় ১। মোঃ মাহমুদুল হাসান (২০), পিতা-মোঃ আলমগীর মিয়া, মাতা-মোর্শেদা বেগম, সাং-চাঁদপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, ২। মোঃ রাকিব হোসেন (১৮), পিতা-আলম মিয়া, মাতা-উজালা বেগম, সাং-সাতনাই কলোনী, থানা-ডিমলা, জেলা-নীলফামারী, উভয়ের বর্তমান ঠিকানা-আমবাগ (শাহানা বেকারী), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর এর কর্মচারী হিসাবে প্রকাশ করে। আসামী রাসেল এর দেখানো মতে কোনাবাড়ী থানাধীন বাঘিয়ার চক জনৈক আবুল কালাম আজাদ এর পরিত্যাক্ত ইট ভাটার পাশে বিলের পানির মধ্যে সুইপার সুবল এর মাধ্যমে ডিসিজড মাহমুদুল হাসান এর পরিহিত জিন্সের প্যান্ট (বেল্ট সংযুক্ত) এবং বিলের পাড় হইতে হত্যাকান্ডে ব্যবহৃত কংক্রিটের তৈরী সীমানা পিলারের ভাঙ্গা অংশ উদ্ধার করা হয়। এছাড়া নিহত রাকিব এর ব্যবহৃত আইটেল বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামী শৈকত এর নিকট হতে নিহত মাহমুদুল হাসান এর আইটেল টাচ্ মোবাইলটি উদ্ধার করা হয়। 
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ইং ৩/৭/২০২১ তারিখ সময় রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকায় আসামি রাসেল প্রধান ডিসিজড (ক) মাহমুদুল হাসান (২০), (খ) মোঃ রাকিব (১৮), দ্বয়কে বাঘিয়ার চক, বিলের পাড়ে নিয়ে মাহমুদুল হাসান এর নিকট পাওনা ২৫০০ টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে জাদু দেখানোর কথা বলে কৌশলে হাত পা বেঁধে প্রথমে মাহমুদুল হাসানকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে রাকিব হোসেন যখন বলে সে সবাইকে বলে দেবে, তখন আসামী পাশে পড়ে থাকা সিমেন্ট এর সীমানা পিলার দিয়ে মাথায়,  বুকে ও পিঠে আঘাত করে হত্যা করে পানিতে ডুবিয়ে দিয়ে মৃতদেহের উপর ঘাস লতাপাতা দিয়ে ঢেকে দেয় এবং ডিসিজডদের নিকট থাকা ০২টি মোবাইল সেট ও নগদ ২০০ টাকা নিয়ে চলে যায়। পরদিন সকালে কালিয়াকৈর এর চন্দ্রা মোড়ে গিয়ে ভাতের হোটেল এর মালিকের ছেলে শৈকতের নিকট ১৪০০ টাকায় ০১টি মোবাইল বিক্রি করে আসামীর গ্রামের বাড়ী গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় চলে যায়। গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা হতে ডিসিজড মাহমুদুল হাসানের মোবাইল ফোন সহ শৈকতকে গ্রেফতার করা হয় এবং ১০জুলাই ২০২১ তারিখ ১২.৩০ ঘটিকায় গাইবান্ধা এর গোবিন্দগঞ্জ হতে আসামী রাসেল প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, গণমাধ্যম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর